“চলচ্চিত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধ”

April 2, 2021

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের লক্ষ্যে গ্রিন ইউনিভার্সিটি ক্লাব ফর ল্যাঙ্গুয়েজেস আয়োজন করেছে একটি বিশেষ অনলাইন আলোচনা অনুষ্ঠান। ২৬শে মার্চ এর মহান স্বাধীনতা দিবস উদযাপনের এই আয়োজনটি ৩১শে মার্চ ২০২১, বিকাল ০৫:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। “চলচ্চিত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধ” শীর্ষক এই আয়োজনটিতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মিস সিরাজুম মুনীরা, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, এবং পরিচালক, ভাষা চর্চা কেন্দ্র, গ্রিন বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ল্যাঙ্গুয়েজ ক্লাবের মডারেটর, তানজিয়া মোবারক, প্রভাষক, ইংরেজি বিভাগ, গ্রিন বিশ্ববিদ্যালয়।

আলোচনার শুরুতে সঞ্চালক হিসেবে ছিলো মাহশিয়াত তাহসিন বাবলী, কম্পিউটার সায়েন্স বিভাগ (৬ষ্ঠ সেমিস্টার)। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক সিনেমার প্রসঙ্গে এই দিনের আলোচনায় যুক্ত ছিলো গ্রিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিয়ামুল ইসলাম সাব্বির, ইংরেজি বিভাগ (৯ম সেমিস্টার), এবং আফসানা কবির সিনথিয়া, কম্পিউটার সায়েন্স বিভাগ (৯ম সেমিস্টার)। তাছাড়া দর্শক-শ্রোতার মধ্যে থেকে চলচ্চিত্র বিষয়ক এই আলোচনায় অংশগ্রহন করে কাজী মাহমুদুল হাসান ফাহিম, ইংরেজি বিভাগ (৯ম সেমিস্টার), আবু বকর সিদ্দিক, ইইই বিভাগ (৭ম সেমিস্টার), এবং এম. ফারহাতুল হক, কম্পিউটার সায়েন্স বিভাগ (৮ম সেমিস্টার)।